1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

শহীদ জসিম উদ্দিন স্মৃতিসংসদ’ এর উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

 

 

নুরুল বশর মহেশখালী কক্সবাজার ।

 

আজ ৩রা ডিসেম্বর (শুক্রবার) হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মহেশখালীর তরুন সংবাদকর্মী রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সভাপতি ও কক্সট্রিবিউন এর নির্বাহী সম্পাদক শহীদ জসিম উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।

 

জসিম উদ্দিন স্মৃতিসংসদ, হোয়ানক এর ব্যানারে আয়োজিত শোক সভায় মরহুমের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন শাইনুর হোসেন শাহিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র প্রধান সমন্বয়ক ইকবাল বাহার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সাবেক সভাপতি এনামুল হক।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মৌঃ আবু তৈয়ব, কক্সট্রিবিউন বার্তা সম্পাদক এম বশির উল্লাহ, রিপোর্টার্স ইউটিনি মহেশখালী’র সমন্বয়ক আব্দু রহমান রিটন, সাংবাদিক এসএম রুবেল, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র দপ্তর-সম্পাদক শাহারিয়ার কবির,উপ-দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান ও সদস্য আমান উল্লাহ্ আরমান প্রমূখ।

 

শোকসভা পরিচালনায় ছিলেন নুরুল বশর। শোক সভায় বক্তরা বলেন, জসিমের ম্মৃতি ধরে রাখতে প্রতি বছর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জসিম স্মৃতিমেধা বৃত্তির আয়োজন করা হবে। জসিমের অসমাপ্ত কাজ দ্রুত সময়ে সম্পন্ন করার কথা জানান প্রধান সমন্বয়ক ইকবাল বাহার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মরহুম জসিম উদ্দিনের পিতা নুরুল ইসলাম বাঁশি, বজল কবির, গিয়াস উদ্দিন, শাহাজান, সাইফুর রহমান আসিফ, কামরুল মোর্শেদ সৈকত, শাহাজান আরিফ, আবিদ খান আবির, সাজ্জাদ হোসেন, রাহাত, ফাহিম ও আরিফুল ইসলাম টিপু সহ মরহুম জসিমের সহপাঠিসহ অসংখ্য সহকর্মী।

 

শোকসভা পরবর্তী অনলাইন নিউজ পোর্টাল কক্সট্রিবিউন এর আয়োজনে খতমে কোরআন সম্পন্ন করেন হাফেজ কলিম উল্লাহ্,মহাফেজ আহাম্মেদ আলী, হাফেজ মাহামুদুল হাসান, হাফেজ সাকিব, হাফেজ ফারুক।

দোয়া পরিচালানা করেন হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মফিজুর রহমান মফিজ।উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি উক্ত সভার সমাপ্তি ঘোষনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT