1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

মধুপুরে ৪০৮০ কেজি কাঁচা রাবারসহ দুজন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

 

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে কা‌র্গো ট্রাক ভ‌র্তি বিপুল পরিমান কাঁচা রাবার সহ দুজন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (২ ডিসেম্বের) ভোরে উপজেলার টেংরী এলাকা থেকে ৪ হাজার ৮০ কেজি কাঁচা রাবার জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হচ্ছে মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার হরিপদ চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (২০) ও কাজীপাড়া এলাকার হোসেন মণ্ডলের ছেলে শামীম মন্ডল (১৮)।
টাঙ্গাইল র‌্যাব-১২-এর ৩ নং কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, গোপন সংবাদের ভিত্তিতে টেংরী এলাকায় অভিযান চা‌লি‌য়ে একটি কার্গো ট্রাকসহ দুই যুবককে আটক করা হয়। পরে ট্রা‌কে তল্লাশি চালিয়ে সরকারি রাবার বাগান থেকে চুরি যাওয়া অপরিশোধিত ৪ হাজার ৮০ কেজি কাঁচা রাবার জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৬ হাজার টাকা।
প‌রে জানা যায় আসামিরা সরকারি রাবার বাগান থেকে অবৈধভাবে অপরিশোধিত কাঁচা রাবার চুরি ক‌রে মজুত রেখে পরব‌র্তীতে কার্গো-ট্রাকযো‌গে দেশের বি‌ভিন্ন জায়গায় নি‌য়ে বি‌ক্রি ক‌রে আস‌ছিল।
বৃহস্পতিবার সকা‌লে মধুপুর থানায় মামলা করার পর পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে বলে নিশ্চিত করেন লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT