1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

ছাগলনাইয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২২৪ বার পঠিত

 

 

সাখাওয়াত হোসেন (ছাগলনাইয়া)প্রতিনিধি­ঃ

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের বুধবার(১লা ডিসেম্বর) অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার অভিযান পরিচালনা করা হয়।

 

দৌলতপুর গ্রামে বসতবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়া ৫টি পরিবারের গ্যাস সংযোগ বিছিন্ন করেন বাখরাবাদ গ্যাস কোম্পানি।

 

ফেনী জেলা প্রশাসক কার্যলায়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এই অভিযানের নেতৃত্ব দেন।বাংলাদেশ গ্যাস আইন ২০১০ ধারায় তিনটি মামলায় নগদ ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এসময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনী শাখার ব্যবস্থাপক জসীমউদ্দীন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, এমন অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে।

 

 

এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় কয়েক বছর ধরে দৌলতপুর গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT