1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

নেত্রকোণায় দাদন ব্যবসায়ী ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক ।

নেত্রকোণায় দাদন ব্যবসায়ীদের সুদের লভ্যাংশ দিতে বিলম্ব হওয়ায় শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করায় বাদীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করায় এই অপসাংবাদিকতার বিরুদ্ধে নেত্রকোণায় সাংবাদিক সম্মেলন করেছে এই ভূক্তভোগী পরিবার।

 

বুধবার (১ ডিসেম্বর) সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভূক্তভোগী মেহেদী হাসান পারভেজের বড় ভাই।

 

এসময় তিনি বলেন, বারহাট্রা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা বাজারে দাদন ব্যবসায়ীর সুদের লভ্যাংশ না দেয়ায় বাজারে প্রকাশ্যে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টায় আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পর আসামীর ছেলে অনিবন্ধিত ভূঁইফোড় কিছু নিউজ পোর্টালে ব্যক্তিগত শত্রুতার কারণে ভূয়া ও মিথ্যা সংবাদ প্রকাশ করে এই নির্যাতিত পরিবারটিকে মানহানি কর বিব্রত অবস্থায় ফেলেছেন।

 

গত ২১ শে নভেম্বর সকাল ৮ টায় পারভেজের স্ত্রী শিশু কে নিয়ে স্কুলে যাওয়ার পথে সুদখোর সুজনের নেতৃত্বে প্রকাশ্যে বাজারে বিথী খানম (৩৬) কে ও শিশু তৃহা কে (১১) ঘরে আটক রেখে নির্যাতন করে এবং শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে আলাদা করে তার মাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। এলাকাবাসী ও তার আত্নীয়স্বজন তাদের উদ্ধার করে।

 

এই ঘটনায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেত্রকোণা আদালতে মামলা রুজু হয়। ২৪ নভেম্বর মামলা রুজু হলে সুদখোরের দলবল ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণসহ ভূঁইফোড় নিউজ পোর্টালে মামলার প্রধান আসামি সুজন মিয়ার ছেলে ইমরান হাসান নিলয় একই দিনে বিথীর স্বামী মেহেদী হাসান পারভেজের বিরুদ্ধে মানহানীকর সংবাদ প্রকাশ করে । পরে সংবাদটি এক দিন পর পোর্টাল থেকে অপসারণ করে দেয়। এ বিষয়টি নেত্রকোণায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মূলধারার সাংবাদিকগণ অপ-সাংবাদিকতার বিপক্ষে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT