1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

ডুমুরিয়ায় যাত্রীবাহি বাস খাদে পড়ে নারী – শিশুসহ ২০জন আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৮১ বার পঠিত

 

 

নিজস্ব প্রতিনিধি ,সরদার বাদশা ।

 

 

ডুমুরিয়ায় বাস – ট্রাক সংঘর্ষে যাত্রীবাহি বাস খাদে পড়ে নারী শিশুসহ ১৮ জন আহত হয়েছে । গতকাল দুপুরে ৩টার সময় খুলনা – সাতক্ষীরা মহাসড়কে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে । আহতদের ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী বাসযাত্রী ও জুয়েল রানা জানান , ঘটনার দিন দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহি বাস ( খুলনা মেট্রো জ – ১১-০০৪৬ ) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়।এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ডান পাশে খাদে পড়ে যায়।এসময় বাসে থাকা খুলনা মহম্মদনগরের পাপড়ি বেগম ( ৩৫ ) , পাটকেলঘাটার আমিনুর রহমান ( ৫০ ) , সরবানী বেগম ( ৪০ ) , সাতক্ষীরার সারিব ( ২৬ ) , ভেটখালীর নুর ইসলাম ( ৪০ ) , খুলনার আশীষ রায় ( ২৭ ) , কেশবপুরের সৈকত সাহা ( ২০ ) , শ্যামনগরের আবুল কালাম ( ৩৪ ) , নাইম হোসেন ( ১৯ ) , জাহিদ হাসান ( ১৯ ) , সাতক্ষীরার সুমন সাহা ( ২৭ ) , হাসান আলী ( ৪০ ) , সিয়াম হোসেন ( ২ ) , মুনিয়া খাতুন ( ৩ ) , খুলনার খান রাবুিল ইসলাম ( ৪০ ) , কলারোয়ার রিপন শেখ ( ৫১ ) , উম্মে সালমা ( ৪০ ) , আশাশুনির জাহাঙ্গীর শেখ ( ২০ ) আহতসহ আরো অনেক যাত্রী আহত হয়।

সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং এদের মধ্যে আহত আমিনুর রহমান ও খান রকিবুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT