1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার পঠিত

 

 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ইকতিয়ার হোসেন ( ৩১) নাম এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার বেলা বারটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই রায় প্রদান করেন।

 

সাজাপ্রাপ্ত ইকতিয়ার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর ব্যাপারিপাড়া মহল্লার আজাদ বেপারির ছেলে।

 

মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০২০ ইং সালের ১৪ই এপ্রিল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইকতিয়ার হোসেনকে আটক করে পুলিশ। এসময় তার শরীর তল্লাসি করে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ শুনানি ও তথ্য প্রমান শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT