1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ডুবেছে নৌকা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২১৯ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

গত ২ ধাপে (১১ নভেম্বর ২য় ধাপে ও ২৮ নভেম্বর তৃতীয় ধাপ) এ সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার ৩টি (আদিতমারী, কালীগঞ্জ, লালমনিরহাট সদর) উপজেলার মোট ২৫টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের বিভিন্ন ইউনিয়নে জয়জয়কার হলেও ১১টি ইউনিয়নে ডুবেছে নৌকা। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে আদিতমারী উপজেলার ২টি (সারপুকুর, পলাশী) ইউপিতেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছেন স্বতন্ত্রদের কাছে।

 

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জ উপজেলার ৪টি (মদাতী, দলগ্রাম, ভোটমারী, গোড়ল) ইউপিতেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছেন স্বতন্ত্রদের কাছে।

 

এদিকে লালমনিরহাট সদর উপজেলার ৫টি (কুলাঘাট, মহেন্দ্রনগর, খুনিয়াগাছ, গোকুন্ডা, বড়বাড়ী) ইউপিতেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছেন স্বতন্ত্রদের কাছে।

 

উল্লেখ্য যে, আদিতমারী উপজেলার ৬টি, কালীগঞ্জ উপজেলার ৩টি ও লালমনিরহাট সদর উপজেলার ৪টি মোট ১৩টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা বিজয়ী হয়েছে।

 

এদিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে মাহবুবর রহমান মাহবুব (নৌকা) পেয়েছেন ৮হাজার ৯শত ৪০ভোট ও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (মোটর সাইকেল) পেয়েছেন ৮হাজার ৯শত ৪০ভোট। ফলে ওই ইউনিয়নের ফলাফল ভোট ড্র ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT