1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

লালমনিরহাটে টয়লেটে কে রাখলো এসব ব্যালট? সকলের প্রশ্ন? 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার কালীগঞ্জে বিএনপি নেতার হাতে নৌকায় সিল দেয়া ভুয়া ব্যালটগুলো নিয়ে উভয় পক্ষের রশি টানাটানি বিএনপি নেতার হাতে নৌকায় সিল দেয়া ভুয়া ব্যালটগুলো। সকলের প্রশ্ন এখন- টয়লেটে কে রাখলো এসব ব্যালট?

 

সোমবার (২৯ নভেম্বর) রাতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ব্যালটগুলো প্রদর্শন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক চন্দ্রপুর ইউনিয়নের মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম।

 

অপর দিকে ওই চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুবর রহমানের দাবি প্রতিপক্ষ নৌকার ভোট কমাতে গননার সময় ব্যালটগুলো চুরি করে বাহিরে ফেল দিয়েছে। এর আগে রোববার (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়নে দুই প্রার্থী ৯হাজার ৮৪০ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছেন। যার ফলে এ ইউনিয়নের নির্বাচনী ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চন্দ্রপুর ইউপি নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, নৌকার কর্মী সমর্থকরা নৌকায় সিল মারা কিছু ব্যালট ওই ইউনিয়নের গোসাইরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের টয়লেটে ফেলে রাখে। সোমবার সকালে স্থানীয়রা ২০টি ভুয়া ব্যালট উদ্ধার করলে আমার কাছে আসে। এসব নৌকার কর্মীরা ভোট বাক্সে রাখার সময় না পেয়ে ফেলে রেখেছে। এ ভাবে ভুয়া ব্যালট দিয়ে নৌকার ভোট বাড়িয়ে সমান অবস্থানের ফলাফল তৈরী করে ফলাফল স্থগিত করা হয়। তাই আমি এ ইউনিয়নে পুনঃভোট দাবি করছি। এ সময় উদ্ধার হওয়া ২০টি ব্যালট হাতে নিয়ে উচু করে ক্যামেরায় প্রদর্শন করেন বিএনপি’র এ নেতা।

 

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুবর রহমান বলেন, স্থানীয় সমর্থকদের মাধ্যমে নৌকায় সিল মারা ব্যালটের বিষয়ে শুনেছি। এসব ব্যালট তাদের কাছে কেন? এটা তো আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করার কথা। তারা নৌকার ভোট কমাতে এসব ব্যালট চুরি করেছে। তাদের কাছে থাকা ব্যালটগুলো উদ্ধার করে গননায় সম্পৃক্ত করতে প্রশাসনকে মৌখিক ভাবে অনুরোধ করেছি। আমি লিখিত অভিযোগ দায়ের করবো। সংবাদ সম্মেলনে প্রদর্শন করা নৌকায় সিল দেয়া ব্যালটগুলো উদ্ধার করে ভোট গননায় সম্পৃক্ত করে আমাকে বিজয়ী ঘোষণা করা হোক। একই সাথে নৌকার সিল দেয়া এসব ব্যালট তারা প্রশাসনকে না জানিয়ে নিজেদের জিম্মায় কেন রেখেছেন? তার ন্যায় বিচার দাবি করেন নৌকার প্রার্থী মাহাবুবর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT