1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

সাভারে সাংবাদিকের বাসায় চুরি, স্বর্ণ-টাকা লুট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

 

 

সাভার প্রতিনিধি ।

 

সাভারের তারাপুরে এক সাংবাদিকের ভাড়া বাসায় চুরির ঘটনায় ৪ ভরি স্বর্ণ ও ৬২ হাজার টাকা খোয়া গেছে।

 

ও ঘটনায় মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিকের ভাই সাকিব হাসান।

 

এর আগে সন্ধ্যার দিকে পৌরসভার তারাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী সাংবাদিকের নাম মো: শান্ত খান। তিনি দৈনিক স্বাধীন বাংলা নামে একটি পত্রিকার সাভার প্রতিনিধি।

 

ভুক্তভোগী সাংবাদিক মোঃ শান্ত খান বলেন, ‘বিকেলের দিকে পেশাগত কারণে বাইরে চলে যাই। সন্ধ্যা ৭টার দিকে ফিরে আসি। এসেই দেখতে পাই আমার ঘরের তালা খোলা ও সবকিছু ছড়ানো ছিটানো। আশপাশের লোকজনের কাছে শুনতে পাই সন্ধ্যা ৭টার দিকেও তারা ঘর তালাবদ্ধ দেখেছেন। পরে ৯৯৯ এ কল দেই। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। রাতের দিকে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি।’

 

তিনি বলেন, আমার ঘর থেকে ৬২ হাজার টাকা, বিভিন্ন ঘরের জিনিসপত্র, ইলেকট্রনিকস পণ্য ও ৪ ভরি স্বর্ণ নিয়ে যাওয়া হয়েছে।

 

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT