1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

ভেজালেও ভেজাল আছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২০৭ বার পঠিত

লেখকঃ সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা ।

 

 

 

খাওয়ায় ভেজাল, চলায় ভেজাল, ভেজাল চলে শিক্ষায়,

ব্যাবসায় ভেজাল, চাকরী ভেজাল, ভেজাল চলে ভিক্ষায়।

ভেজালে ও ভেজাল আছে এই কথাও শুনি,

সেই ভেজালেও ভেজাল দিয়ে লক্ষ্য টাকা গুনি ।

জলে ভেজাল, ফলে ভেজাল, ভেজাল ভরা দুধ,

ভেজাল দেখে পালিয়ে যায় আছে যত ভুত।

ধর্মতে কেউ ভেজাল করে, ভেজাল করে কর্ম ,

ভেজালের ফল পাবে যেদিন, বুঝবে ভেজালের কি মর্ম।

বাতাস ভেজাল, বৃষ্টি ভেজাল, ভেজাল ভরা মাটি,

সব কিছুই ভেজাল দেখি, কেবল ভেজাল নামটি খাঁটি।

খাঁটি কথায় ভেজাল খোঁজে ভেজাল মানুষ হয়ে,

খাঁটি কথা কয়না কেহ সেই ভেজালের ভয়ে।

ভেজাল, ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়,

ভেজাল ছাড়া খাঁটি জিনিষ মিলবে নাকো চেষ্টায়!

ভেজাল ভিড়ে আসল চেনা

কষ্টের নেই যে শেষ।

মনে ভেজাল ধনে ভেজাল

ভেজাল নারীর রূপে

ভেজাল নাশে জীবন এখন

গহীন মৃত্যুর কুপে।

চালে ভেজাল ডালে ভেজাল

ভেজাল দেখি ডিমে

দুধে ভেজাল ঘিয়ে ভেজাল

ভেজাল আছে ক্রীমে।

ফলে ভেজাল জলে ভেজাল

ভেজাল রসিক প্রেমে

বায়ু ভেজাল ফুলেও ভেজাল

আটকে পড়া জ্যামে।

সুরে ভেজাল লয়ে ভেজাল

ভেজাল মম সংগীতে

কান্নাঁয় ভেজাল মায়ায় ভেজাল

ভেজাল মোদের ভঙ্গিতে।

নেতা ভেজাল কথা ভেজাল

ভেজাল সকল পণ্যে

ভেজাল ভরা কর্মকাণ্ড

ভাসছে বাংলার শূন্যে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT