1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

লালমনিরহাটে দীর্ঘ লাইন পেড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

দীর্ঘ ৫বছর পর অনুষ্ঠিত হচ্ছে সেই কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্যার নির্বাচনের ভোট গ্রহণ। ভোটকেন্দ্রের সামনে তাই দীর্ঘ লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অবশেষে ভোট প্রদান করছেন। তবে বিন্দুমাত্র ক্লান্তি নেই তাতে। এ যেন ইতিহাসের সাক্ষী হওয়ার এক ভিন্ন উদ্দীপনা। যেখানে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করাই একমাত্র লক্ষ্য।

 

সরেজমিনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সবগুলো কেন্দ্রের সামনেই ভোটারদের দীর্ঘ লাইন। শীতের সকালে মিষ্টিমাখা রোদে অনেকে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষা করছেন। ভোট দিয়ে ভোটারদের বের হতে বেশ সময় লাগছে। তবে ভোট প্রদান শেষে সবার মুখেই ছিল তৃপ্তির হাসি।

 

২নং ফুলগাছ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে দীর্ঘ ১ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মোঃ হযরত আলী।

 

ভোট দিয়ে তিনি বলেন, দীর্ঘ ১ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। তবে ভোট দিয়ে ভালো লাগছে। ভোটারদের সংখ্যা বেশি তাই লাইন দীর্ঘ হচ্ছে।

 

২নং ফুলগাছ গ্রামের মোঃ নুর আলম বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলাম ভোট দেওয়ার জন্য। ভোট দিতে অনেক সময় লাগছে। তবে ইতিহাসের সাক্ষী হওয়ার স্বাদই আলাদা। তাই দীর্ঘ লাইনে দাঁড়াতেও খাড়াপ লাগছে না।

 

একই গ্রামের মোঃ তৌহিদ হাসান বলেন, ভোটের জন্য দীর্ঘ লাইন রয়েছে। তবে আমরা সুষ্ঠুভাবেই ভোট দিয়েছি।

 

উল্লেখ্য যে, আজ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৯টি (মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, পঞ্চগ্রাম, বড়বাড়ী) ও কালীগঞ্জ উপজেলার ৮টি (ভোটমারী, মদাতী, তুষভান্ডার, দলগ্রাম, চন্দ্রপুর, গোড়ল, চলবলা, কাকিনা) ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT