1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

ঝালকাঠিতে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 

ঝালকাঠির রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ও একটি নতুন এম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে স্থানীয় এমপি বজলুল হক হারুন উপস্থিত থেকে এগুলো উদ্বোধন করেন।

 

উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বজলুল হক হারুনের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ, অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারি খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম খলিফা, সাবেক সাধারণ সম্পাদক রাজাপুর উপজেলা ছাত্রলীগ আবদুল্লাহ আল হাসান বাপ্পি প্রমূখ।

 

প্রসঙ্গত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পরে এই প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবুল খায়ের মাহমুদ এর প্রচেষ্টায় অপারেশন থিয়েটার চালু হতে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। উপজেলার নিম্ন আয়ের মানুষের অপারেশনের প্রয়োজন হলে তারা স্থানীয় ক্লিনিকে গিয়ে অপারেশন করাতো। যাতে তাদের বিল মিটাতে পোহাতে হতো অনেক ঝামেলা। কেউ ধারদেনা করে, কেউবা আবার এনজিও থেকে ঋণ নিয়ে ক্লিনিকের বিল মিটাতো।

 

স্থানীয় পারভেজ খান বলেন, অপারেশন থিয়েটার চালু হওয়ায় গরিব মানুষের ভোগান্তি কমে যাবে। অর্থের কারনে চিকিৎসা নিতে এখন আর কেউ বিলম্ব করবেনা। আমরা ডাঃ আবুল খায়ের মাহমুদ স্যারের প্রতি কৃতজ্ঞ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT