1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

দাখিল পরীক্ষার্থীকে অপহরণ, থানায় অভিযোগ!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার পঠিত

 

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে কিশোর গাংয়ের এক সদস্য ও তার সহযোগীরা শাহারা মনি (১৫) নামে এক দাখিল পরীক্ষার্থীকে অপহরন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের দেলোয়ার হোসেন বিশ্বাসের কন্যা ও মানিকঝুড়ি মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ভিকটিম শাহারা মনি মাদ্রাসা আসা যাওয়ার পথে একই এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য মিলন হাওলাদারের বখাটে পুত্র মোঃ মিরাজ হাওলাদার প্রেমের প্রস্তাব দিয়ে ইভটিজিং ও উত্যক্ত করতো। বিষয়টি ভিকটিম তার পিতা দেলোয়ার গাজীকে জানালে বিষয়টি তিনি বখাটে মোঃ মিরাজ হাওলাদারের পিতা মিলন হাওলাদার ও তার স্ত্রীকে জানিয়ে সাবধান করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য মোঃ মিরাজ হাওলাদার ভিকটিম শাহারা মনিকে জোরপূর্বক তুলিয়া নেওয়ার হুমকি দিতে থাকে। এরপর গতকাল (শুক্রবার) দুপুরে শাহারা মনি একই এলাকায় তার ফুফু ফাহিমা বেগমের বাড়ী থেকে নিজ বাড়ীতে আসতে ছিলো। এসময় ভিকটিম পথিমধ্যে বাড়ীর পিছরের পাকা রাস্তার উপড় পৌছাইলে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বখাটে মোঃ মিরাজ হাওলাদার ও ৪/৫ জন সহযোগী নিয়ে মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে পৌছে ভিকটিমের গতিরোধ করে। তখন ভিকটিমের মুখে রুমাল চেপে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে অপহরণ করে। ভিকটিমের ডাকচিৎকারে বাড়ীর লোকজন ছুটে আসলেও দ্রæতগতির মোটর সাইকেলের তাকে নিয়ে পালিয়ে যায়।

 

ভিকটিমের পিতা দেলোয়ার হোসেন বিশ্বাস বলেন, আমার নাবালিকা মেয়েকে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য মোঃ মিরাজ হাওলাদারসহ ৪/৫ জন বখাটে জোড়পুর্বক অপহরন করে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে ফেরৎ চাই এবং কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ মিরাজ হাওলাদারসহ অন্যান্য বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়েছি তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান জেনে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT