1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

ঝালকাঠিতে স্বপ্নের আলো ফাউন্ডেশন’র এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

 

 

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” এসএএফ’র আলোচনা সভা ও এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।

 

ঝালকাঠির রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে (২৬ নভেম্বর) শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।

 

সভায় মশিউর রজমান মুনজিল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” এসএএফ’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মো. নাঈম হাসান ঈমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা শাখার অর্থ-সম্পাদক মো. সাগর খান ও সহ-দপ্তর সম্পাদক মো. লিমন। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্না হাওলাদার, সদস্য সাইফুল ইসলাম হৃদয়, সাকিল, মাইনুল ইসলাম রাব্বি প্রমুখ।

 

“স্বপ্নের আলো ফাউন্ডেশন” এসএএফ’রএর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মো. নাঈম হাসান ঈমন বলেন, আমাদের সংগঠন গত ২০১৯ সাল থেকে মানুষের পাশে ছিলো এখনও আছে এবং ভবিষতে ও থাকবে সংগঠন সর্বদা মানবসেবায় নিয়োজিত থাকবে। ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে আত্বমানবতার সেবায় এগিয়ে আসা সকল স্বেচ্ছাসেবীর দায়িত্ব ও কর্তব্য, কর্মসুচী বিষয়ে আলোকপাত করে সকলের সহযোগীতা কামনা করেন।

 

আর্থ সামাজিক উন্নয়নে দরিদ্র, নিপীড়িত জনগনের পাশে দাড়িয়ে তাদের সহযোগীতা ও বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করার জন্য সকল সদস্যকে উদাত্ব আহবান জানান।

 

আলোচনা সভা শেষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT