1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

রাজীবপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২০৫ বার পঠিত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

স্বপন আলী (২১) নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থীর শয়ন কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে রাজীবপুর থানা পুলিশ। রাজীবপুর সদর ইউনিয়নের দক্ষিণ টাঙ্গালিয়াপাড়া গ্রামে বুধবার( ২৭ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। নিহত স্বপনের পিতার নাম হেলাল মোল্লা।

 

রাজীবপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পাস করে,গাজীপুর মাওনা চৌরাস্তা পিয়ার আলী কলেজে অনার্সে অধ্যায়নরত ছিল স্বপন।

 

নিহতের পরিবার ও তার বড় ভাই ছানোয়ার হোসেনের সাথে কথা বলে জানা গেছে,মঙ্গলবার রাতে খাবার খেয়ে তারা সবাই ঘুমিয়ে পরে। সকালে তাদের আরেক ভাইয়ের দোকানে খাবার নিয়ে যাওয়ার জন্য তাকে ডাকাডাকি করলে স্বপনের কোন সাড়াশব্দ পাওয়া যায় নি।

 

পরে ঘরের জানালা দিয়ে উঁকি দিলে ঝুলন্ত অবস্থায় তার লাশ মাটিতে পরে থাকতে দেখে তার ভাই। এসময় তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এসে দরজা ভেঙে দেখতে পায় ঘরের ধরনার সাথে ওড়না পেচানো স্বপন নিথর অবস্থায় মাটিতে পরে রয়েছে।

 

পরে খরব পেয়ে রাজীবপুর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে প্ররণ করে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে প্রতিবেদন হাতে আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT