1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

ঝিনাইদেহর কোটচাঁদপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনে নৌকা পেতে প্রার্থীদের দৌড় ঝাপ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২২৮ বার পঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ

 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে ৫ ইউনিয়ন থেকে লড়ছেন আওয়ামী লীগের একাধিক নেতা। অব্যাহত রেখেছেন শোডাউন ও গণসংযোগ। ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাঁরা।

 

কোটচাঁদপুর উপজেলা ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ৬০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ৯৭৮ জন। আর মহিলা ভোটার ৫০ হাজার ৬৫০ জন।

 

চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে শোডাউন ও নির্বাচনী গণসংযোগ অব্যাহত।

 

নৌকার মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা হলেন ১ নম্বর ইউপিতে নওশের আলী নাসির, কায়দার রহমান, তাফসিরুজ্জামান তপন, অহেদ আলী ও হিরণ খান।

 

২ নম্বর দোড়া ইউপিতে কাবিল উদ্দিন বিশ্বাস, আজগর আলী, আবদুল মালেক, আশরাফুল আলম, শামীম আরা হ্যাপি, আবদুল জলিল বিশ্বাস ও জাহিদুর রহমান চাঁদ।

 

৩ নম্বর কুশনা ইউপিতে আবদুল হান্নান, রবিউল ইসলাম, গোলাম কিবরিয়া বিপ্লব, আবদুর রশিদ, মোহাম্মদ আলী, আতিয়ার রহমান ও রওশন আলী।

 

৪ নম্বর বলুহর ইউপিতে আবদুল মতিন, লুৎফর রহমান, নজরুল ইসলাম, রফিউদ্দিন মল্লিক, শাহাজান আলী ও সফিকুর রহমান।

 

৫ নম্বর এলাঙ্গী ইউপিতে মিজানুর রহমান, মজনুর রহমান, হুমায়ুন কবির লতা, বদিরুদোজা লাবু, অ্যাডভোকেট আশরাফুল আলম মালিতা।

 

এদিকে নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিরোধী দল না থাকায় নিজেরা নিজেদের প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সাধারণ ভোটারা বলছেন আমরা যোগ্য ব্যক্তি কে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT