1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

৫ লিটারে ২৮০ মি.লি কম-ফিলিং স্টেশনকে ১,০০,০০০(এক লক্ষ টাকা) জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

নয়ন ঘোষ ।

 

অদ্য ২৫ অক্টোবর ২০২১ খ্রি. বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালক(অতিঃ সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: জহিরুল ইসলামের নেতৃ‌ত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়ে‌ছে ।

 

উক্ত বাজার অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কার্য করায় ০১ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ১০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ধোবপুকুর এলাকায় অবস্থিত মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানে তেল পরিমাপ করে দেখা যায় প্রতি ৫ লিটার তেলে ২৮০ মিলি লিটার পর্যন্ত তেল কম দেয়া হচ্ছে।

 

ফিলিং স্টেশনটিকে জরিমানা আরোপের পাশাপাশি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। তেল পরিমাপক মেশিন বিএসটিআইয়ের মাধ্যমে ক্যালিব্রেট করার নির্দেশনা দেয়া হয়।

 

এসময় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

কৃতজ্ঞতাঃ উপজেলা প্রশাসন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

সহযোগিতায়: শিবগঞ্জ, থানা পুলিশের চৌকষ টিম ।

 

জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT