1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

ঝিকরগাছায় নারী উদ্যোক্তার বিরুদ্ধে সড়যন্ত্র : ইউএনওর নিকট অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

ঝিকরগাছায় নারী উদ্যোক্তা মোছাঃ কল্পনা খাতুন (২৮) এর বিরুদ্ধে বিভিন্ন সড়যন্ত্র হওয়ায় তিনি সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নিকট অভিযোগ অভিযোগ দায়ের করেছেন। তিনি ঝিকরগাছা (কাটাখাল পালবাড়ি সংলগ্ন ‘স’ মিলের পাশে) গ্রামের মাহাবুবুর রহমানের স্ত্রী। সে তার অভিযোগে ৫জনকে বিবাদী করেছেন। বিবাদীরা হলেন, একই গ্রামের ইউনুস আলীর ছেলে মিরাজ হোসেন (২৯), আল-আমিন (৩১), মৃত জোহর সরদারের ছেলে ইউনুস আলী (৫৫), লুকমান আলীর ছেলে হাসান আলী (২৯) সহ লুকমান আলী (৬০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদি মোছাঃ কল্পনা খাতুন প্রাণিসম্পদ বিষয়ে ২০১৮সালে যশোরের আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে লেয়ার পালনের উপর ট্রেনিং গ্রহণ করে বর্তমানে একজন সফল উদ্যোক্তা। “মেসার্স কল্পনা লেয়ার ফার্ম” নামে তার বাড়িতে একটি মুরগীর ফার্ম রয়েছে। বর্তমানে একটি কুচক্র মহল তার বিরুদ্ধে সড়যন্ত্র করছে। উক্ত বিবাদীদ্বয় তার প্রতিবেশী। ১,২ ও ৩নং বিবাদীদেরও একটি মুরগীর ফার্ম রয়েছে। কিন্তু ৪ও ৫নং বিবাদীর কু-পরামর্শে ১,২ ও ৩নং বিবাদী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার সহ পরিবারের উপর অহেতুক ঝমেলা সৃষ্টি করে হয়রানি করছে। তার কার্যক্রম পরিচালনা করতে বাঁধা প্রদান করছে এবং তার সহ তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি প্রদান করছে।

ঘটনার বিষয়ে ১নং বিবাদী মিরাজ হোসেন বলেন, তারা মুরগী পোষে আমাদের গন্ধ লাগে আমি নিষেধ করেছি এবং এই বিষয় নিয়ে বসাবসি হয়। কিন্তু তারা মুরগী বিক্রয় করতে চেয়েছে। তবে তার মুরগী বিক্রয় করেনি। তার সহ তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বিকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল হক বলেন, আমার নিকট একটি অভিযোগ এসেছে। একজন উদ্যোক্তা আর একজনের বিরুদ্ধে গিয়ে কাজ পরিচালনা করতে পারবে না। আমি উক্ত বিষয়টির উপর দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT