1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনের দাবীতে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৫৩ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ

 

জলবায়ূ পরিবর্তনজনিত তির মুখে বারবার দুর্যোগের কবলে পড়া উপকূলের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনের দাবিতে সাতীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে নৌ-বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলায় বে সরকারি সংগঠন লির্ডাসের মাসব্যাপী খাদ্য অধিকার প্রচারাভিযানের অংশ হিসেবে নীলডুমুর এলাকায় খোলপেটুয়া নদীতে এ কর্মসূচি পালিত হয়।

 

টেকসই বেড়িবাঁধ নির্মাণ, দেশের বন্যা কবলিত জেলাকে রা এবং দুর্যোগ প্রবন এলাকায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তার দাবি তুলে নানা ধরনের স্লোগান দেন। বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকায় সুন্দরবন উপকূলীয় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের পিছনে খোলপেটুয়া নদীজুড়ে স্থাপন করা হয় এই নৌবন্ধন। কর্মসূচিতে বিপুল সংখ্যক নৌকা ও তার আরোহীরা পোস্টার ও ব্যানার সহ কয়েকঘন্টা ধরে অবস্থান নেন।

 

তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলের এই অঞ্চল বারবার ঝড় ও জলোচ্ছাসের শিকার হচ্ছে। সম্পদ ও প্রানহানি ঘটছে অহরহ। দুর্যোগের মুখে হাজার হাজার পরিবার হারাচ্ছেন তাদের বসতভিটা ও বাড়ি। কৃষি ও মৎস্য সম্পদ হারিয়ে তারা পানিবন্দী জীবন থেকে রা পেতে উদ্বাস্তু হচ্ছেন। এরই সাথে তাদের অনেকের মুখে নেই খাবার, নেই সুপেয় পানি। পুষ্টিকর খাদ্যের অভাবে তাদের জীবন হয়ে পড়ছে রোগগ্রস্থ। এসব মানুষকে বাঁচাতে হলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মান করতে হবে। উপকূলবাসীকে কৃষি ও মৎস্য চাষে পুনর্বাসনের সুযোগ ছাড়াও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাদের জন্য টেকসই গৃহ নির্মানও জরুরী হয়ে পড়েছে।

 

স্থানীয় বেসরকারি সংস্থা লিডার্স ও খাদ্য নিরাপত্তা(খানি) আয়োজিত এই নৌবন্ধনে অংশ নেন উপকূল এলাকার শত শত মানুষ। তারা সরকারের দৃষ্টি কামনা করে বলেন, আমাদেরকে দুর্যোগ থেকে বাঁচান। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিন।

 

বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌবন্ধনে বক্তব্য রাখেন লিডার্সের কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, রনজিত মন্ডল, অসিত মন্ডল, মাসুদুল তরফদার, বাঘবিধবা রিজিয়া খাতুন ও শাহিদা খাতুন, ইলিয়াস সানা প্রমুখ। তারা খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রনয়নের জোর দাবি জানান।

 

ছবি- সাতক্ষীরার উপকূলীয় সুন্দরবন এলাকার খোলপেটুয়া নদীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনের দাবিতে নৌবন্ধন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT