1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

ধামইরহাটে ফেন্সিডিল সহ গ্রেফতার ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৬৪ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে ২৬৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৫অক্টাবর) ভোর ৫টায় উপজেলার ১নম্বর ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রুপনারায়নপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামিরা হলো- ধামইরহাট উপজেলার রুপনারায়ণপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আসমাউল হোসেন (২৮) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বহরমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে মো. মোশারফ হোসেন (৩৬)।

বিজ্ঞপ্তিতে আরো জানান, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে সোমবার ভোর ৫টায় রুপনারায়নপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে আসমাউল হোসেন এর টিনশেড বসত ঘরের শয়ন কক্ষ থেকে ২৬৮ বাতল ফেন্সিডিল সহ আসমাউল হোসেন এবং মোশারফ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক ব্যবসায়ীরা নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পরস্পর যোগসাজশে অবৈধভাব সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। পরে আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT