1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি।

তাড়াশে জনতার হাতে ভূয়া সার্জন পুলিশ আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

মোঃ আতিকুল ইসলাম স্টাফ রিপোর্টার।

 

তাড়াশে জনতার হাতে ভূয়া সার্জন পুলিশ আটক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানিরহাট বাজারের চৌরাস্তায় সার্জন পুলিশ সেজে চাঁদাবাজি করার সময় জনতার হাতে আটক হন ভূয়া সার্জন পুলিশ পরিচয় দানকারি রেজাউল করিম নামের এক ব্যক্তি।

 

ভূয়া সার্জন পুলিশ পরিচয় দানকারী রেজাউল করিম (৩৫) বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামের তোতা মিয়ার পুত্র।

 

ভূয়া সার্জন পুলিশ পরিচয়দানকারী রেজাউল করিমকে জনতার হাতে আটকের কথা স্বীকার করে তালম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক জানান, রবিবার সকালে রানিরহাট বাজারের চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে সার্জন পুলিশ সেজে মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের লাইসেন্স চেক করছিলো এবং যাদের গাড়ির লাইসেন্স নেই তাদেরকে জরিমানা করে টাকা আদায় করছিলো। এমতাবস্থায় শামীম নামের একজন মোটরসাইকেল চালককে থামিয়ে লাইসেন্স ও গাড়ির ইনসুরেন্স আছে কি না জিজ্ঞাসা করলে তার সন্দেহ হয় যে এতো সকালে সার্জন পুলিশতো আসার কথা নয়।তখন তিনি ঐ সার্জনের পরিচয় জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের হৈচৈর আওয়াজে আশে পাশের লোকজন এসে উপস্থিত হয়ে তাকে ধরে তালম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের কীটনাশকের দোকানে নিয়ে যান। তখন তাকে পরিচয় জিজ্ঞাসা করলে সে হতভম্ব হয়ে যায় তখনি উপস্থিত জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে বেঁধে ফেলে।

 

পরে স্থানীয়রা তাড়াশ থানায় ফোন করে ভূয়া সার্জনকে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করেন।

 

তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক জানান, রেজাউল করিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চলমান আইনে মামলা দায়ের করত দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT