1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

নাগরপুরে নৌকা মনোনয়ন পেলেন বর্ষীয়ান নেতা কুদরত আলী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা ।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী। আজ কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে প্রাপ্ত এক নোটিশে এই তথ্য নিশ্চিত হয়েছেন প্রার্থী সহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা। নৌকা মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়লে পুরো ইউনিয়নে জনসাধারণদের মধ্যে এবং কুদরত আলীর সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। বর্তমানে নৌকার মাঝি কুদরত আলী সদর ইউনিয়নে নির্বাচনী সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। তৃণমূল আওয়ামী রাজনীতি থেকে উঠে আসা জনবান্ধব ত্যাগী এই নেতার পুরো ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা বিদ্যমান রয়েছে।

বিগত ২ বারের নির্বাচিত নাগরপুর সদর ইউনিয়ন এর সাবেক এই চেয়ারম্যান নৌকার মনোনয়ন পেয়ে বলেন. আমাকে নৌকার মনোনয়ন দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ- সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ আছি। নৌকার পক্ষে আমরা সকলে এক সাথে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবো। নাগরপুর সদর ইউনিয়ন বাসীকে বলবো আপনারা আমাকে আগেও নির্বাচিত করেছেন, আপনারা আগামী নির্বাচনে আমাকে আবারো ভোট দিয়ে একটি মডেল নাগরপুর ইউনিয়ন গড়ার সুযোগ করে দিবেন।

ছাত্রলীগ রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করা এই বর্ষীয়ান নেতা বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি একাধারে নাগরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ও নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ আহব্বায়ক এবং জেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি মোঃ কুদরত আলী বিভিন্ন সময়ে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। নাগরপুরের ঐতিহ্যবাহী যদুনাথ স্কুল এন্ড কলেজ এর সভাপতির দায়িত্ব পালন করা জনবান্ধব ত্যাগী এই নেতা কার্য স্বীকৃতি স্বরুপ বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও দুই বার জেলা পর্যায়ে সম্মান সূচক পদক অর্জন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT