1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী নরুল ইসলামের জনসংযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

 

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওনা ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী নরুল ইসলাম মাষ্টারের উদ্দ্যোগে জনসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার আওনা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আওনা ঘুনঞ্চা মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিন্টু, আওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সামছুল আলম, কুলপাড় চর জামে মসজিদের সভাপতি শাজাহান আলী প্রমুখ।

এ সময় নৌকার মনোনয়ন প্রার্থী নরুল ইসলাম তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়ায় আওনা ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান তিনি। তিনি প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওনা ইউনিয়নের তৃণমূল কর্মীদের কথা বিবেচনা করে নৌকার মনোনয়ন তাকেই দিবেন। তিনি আরো বলেন, নির্বাচিত হতে পারলে রাস্তা -ঘাট, স্কুল -কলেজ, মসজিদ -মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে আওনা ইউনিয়নকে উপজেলার মধ্যে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT