1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৭টি ইউনিটের কমিটি গঠন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

 

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

 

নড়াইল সদর উপজেলা, নড়াইল, পৌর, লোহাগড়া উপজেলা, লোহাগড়া পৌর, কালিয়া উপজেলা, কালিয়া পৌর ও নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবাররাতে ওই কমিটি প্রকাশ করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলায় খন্দকার মশিয়ার রহমানকে আহবায়ক ও সোহাগ সরদারকে সদস্য সচিব করা হয়েছে। নড়াইল পৌরতে সৈয়দ সালাউদ্দিন আহবায়ক ও ফিরোজ মোল্লা সদস্য সচিব। লোহাগড়া উপজেলায় মোল্লা আকিদুল ইসলাম আহবায়ক ও কাজী ইকবাল হোসেন সদস্য সচিব। লোহাগড়া পৌরতে সাঈদ আলম আহবায়ক ও ফিরোজ হোসেন সদস্য সচিব। কালিয়া উপজেলায় শেখ ডালিম আহবায়ক ও উৎপল শিকদার সদস্য সচিব। কালিয়া পৌরতে রবিউল মোল্লা আহবায়ক ও জিল্লুর রহমান সদস্য সচিব এবং নড়াগাতী থানায় তৌফিক এলাহীকে আহবায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান ওই কমিটি গঠনের কথা নিশ্চিত করে জানান, অধিকাংশ ইউনিট কমিটি ৩১ সদস্যের করা হয়েছে। এ কমিটি গুলোকে আগামী তিন মাসের মধ্যে তাঁদের ইউনিয়ন কমিটি করতে বলা হয়েছে। আগামী দিনের রাজ পথের আন্দোলন সংগ্রামে নতুন নেতারা আগ্রনি ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, বর্তমাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT