1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

প্রধানমন্ত্রীর কাছে ফেনীবাসীর আবেদন, ফেনীকে চট্টগ্রাম বিভাগের সঙ্গে রাখতে হবে ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১৯২ বার পঠিত

ইউসুফ মুন্সী,ফেনী জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর কাছে ফেনীবাসীর আবেদন, ফেনীকে চট্টগ্রাম বিভাগের সঙ্গে রাখতে তিনি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেনীর নাগরিক নেতৃবৃন্দের সভায় এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী। কমিটি নাগরিক নেতৃবৃন্দের মতামতের সমন্বয়, প্রতিফলন ও বাস্তবায়নে কাজ করবে।

 

এতে ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুর হোসেনকে যুগ্ম আহ্বায়ক, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীকে সদস্য সচিব করা হয়েছে।

 

আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন- পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বিএমএ সভাপতি শাহেদুল ইসলাম কাওছার, চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবীর, ব্যবসায়ী নেতা ইকবাল আলম, পরিবহন নেতা জাফর উদ্দিন, আজম চৌধুরী, হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের হারুন অর রশিদ, সাংবাদিক আসাদুজ্জমান দারা, রফিকুল ইসলাম, আরিফুল আমিন রিজভী, আতিয়ার সজল, আরিফুর রহমান, শেখ ফরিদ আত্তার, সোলায়মান হাজারী ডালিম ও স্বেচ্ছাসেবী সংগঠক মঞ্জিলা আক্তার মিমি প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT