1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

নড়াইলের পল্লীত কৃষককে কুপিয়ে খুন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

 

নড়াইলের লোহাগড়া উপজেলার সরুশনা গ্রামের নওশের শেখ (৭০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নওশের শেখ সরশুনা গ্রামের মৃত-আব্দুর ওয়াজেদ শেখের ছেলে।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামে বিলের ধানক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সরুশুনা গ্রামের ফারুক শেখ (৪০) কে বিকেলে উপজেলার চরশামুকখোলা গ্রাম থেকে আটক করেছে পুলিশ। আটককৃত ফারুক শেখ একই গ্রামের মৃত-সিফাত শেখের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নওশের শেখ শুক্রবার দুপুরে তার ফসলি জমিতে লাগানো ধানের পরিচর্যা করছিলেন। এ সময় অভিযুক্ত ফারুক শেখ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গরু তে ফসল খাওয়া কে কেদ্র করে নিহতের সাথে ফারুকের কথা কাটাকাটি হয় এরপর নওশের শেখ কে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ফারুক শেখ এসময় পালিয়ে যায়, এবং সেখানেই নওশের এর মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘটনাটি দেখে নিহতের পরিবারকে জানান। এলাকাবাসী সূত্রে জানা গেছে অভিযুক্ত ফারুক শেখ বিভিন্ন সময়ে এলাকার মানুষের সঙ্গে প্রতিনিয়ত তর্কবির্তকে জড়িয়ে যেতেন। কোন কারণ ছাড়াই লোকজনকে মারধর করতেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন-অভিযুক্ত ফারুক শেখকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারুক মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছে তার পরিবার, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT