1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

চুকনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,সরদার বাদশা।

 

গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই পতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষ্যে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর এর পক্ষ থেকে যথাযথ ভাবে দিবসটি পালনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগরে জন সচেতনতামূলক র‍্যালী,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার(২২ অক্টোবর) সকাল ১১ টায় চুকনগর বাসষ্টান্ডে খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসানের দিক নির্দশনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সিনিয়ার সাংবাদিক ইব্রাহীম রেজা,চুকনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর ঘোষ,সুমন ব্রহ্ম,এম এম ইব্রাহীম হোসেন,জাহাঙ্গীর আলম (মুকুল) থ্রিহুইলার পরিচালনা কমিটি, সভাপতি, সম্পাদক, সহ উপজেলার বিভিন্ন স্থরের ব্যাক্তিবর্গ।আলোচনা সভায় দিবসটি সফল করার লক্ষ্যে জনসাধারণের উদ্দশ্যে খর্ণিয়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়। এ আহ্বানে সকলের উদ্দশ্যে বলা হয়- “মুজিব বর্ষের শপথ নিন, সড়ক দূর্ঘটনাকে বিদায় দিন”। “প্রতিদিন হোক নিরাপদ দিন, সড়ক দূর্ঘটনা বিদায় দিন” এমনই নানা রকম সচেতনতা মূলক স্লোগান দিয়ে মানুষকে নিরাপদ সড়কে যানবাহন সহ পথ চলাচলের দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও সারাদিন ব্যাপি নানা সচেতনতা মূলক মাইকিং হাইরোডে প্রচার করা হয় এবং লিফলেট প্রদান করা হয়।

সর্বশেষ উপস্থিত সকলেকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ সহ সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT