1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

ফেনীর বোগদাদিয়া পিকআপ ভ্যানের চালক ও সহযোগীসহ তিনজন নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২১৬ বার পঠিত

ইউসুফ মুন্সী, ফেনী জেলা প্রতিনিধিঃ

শুক্রবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর বোগদাদিয়া কনভেনশন হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকআপ ভ্যানের চালক ও সহযোগীসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন পিকআপ ভ্যানচালক গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকার মো. সুজন (২৭), সহযোগী মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মো. শামিম হাসান(২৫) ও চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসী তলা এলাকার শহিদুল ইসলাম (২৮)।

 

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT