1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

সিংড়ায় প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৯৬ বার পঠিত

শহিদুল ইসলাম সুইট, সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

 

নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা আলী আকবর, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার দাস।

 

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছিলেন। কিন্তুু সম্প্রতি কিছু কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীরা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যা সম্প্রীতির এই দেশকে অশান্তির পথে নিয়ে যাচ্ছে।

 

বক্তারা আরও বলেন, ধর্ম-বর্ণ ভুলে আসুন আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ি। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, মন্দিরের পুরোহিত, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি ও গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অবুরুশত মতিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT