1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

আত্রাইয়ে নদী সংরক্ষণে কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২০০ বার পঠিত

আল আমিন মিলন , আত্রাই,প্রতিনিধিঃ

 

নওগাঁর আত্রাইয়ে জাতীয় নদীরক্ষা কমিশন ও নৌপরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নদীরক্ষা কমিটির আয়োজনে কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক। কর্মশালায় বিশেষ অতিথি নদী সমীক্ষা প্রকল্পের ওয়াটার রিসোর্স এক্সপার্ট সাজিদুর রহমান সরদার ও সহকারী কমিশনার(ভূমি) আত্রাই কাজি মোহাম্মদ অনিক ইসলাম প্রজেক্টরের মাধ্যমে এর তাৎপর্য তুলে ধরেন। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও শেখ হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আব্দুল মান্নান মোল্লা, তদন্ত ওসি মোজাম্মেল হক কাজি, বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, কৃষি অফিসার কে এম কাওছার হোসেন, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবউল আলম দুলু।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন নদী রক্ষা প্রোগ্রাম অফিসার সেলিনা সুলতানা। কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে প্রায় সকল নদী তার প্রবাহ হারিয়ে ফেলেছে। এতে নদীর নাব্যতা সংকট, গতিপথ পরিবর্তন এবং মানবসৃষ্ট কারন যোগ হয়েছে। এছাড়া প্রতিনিয়ত অবৈধভাবে দখল হয়েযাচ্ছে দেশের নদ-নদী । শহর, শিল্প কারখানা ও গৃহস্থালির ময়লা আবর্জনা নদীতে ফেলায় পানি দূষণ ও জীববৈচিত্য ক্রমান্বয়ে ধ্বংসের মুখে পড়ছে। কৃষিতে বিরুপ প্রভাব পরে জলজ প্রাণী ও উদ্ভিদ হারিয়ে যাচ্ছে। আবাসস্থল এবং মৎস্য সম্পদের উপর প্রভাব পরে দেশের অর্থনৈতিক ও পরিবেশ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্থ করছে। তাই নদী রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT