1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ জেলায় হতদরিদ্র পরিবারের গৃহ নির্মাণ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন উপলক্ষে ডিআইজি মহোদয়গণের আগমন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৪৬ বার পঠিত

মোঃআতিকুল ইসলাম, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।

 

২০ অক্টোবর, ২০২১ খ্রি.

“মুজিব শতবর্ষে” বাংলাদেশে একজন মানুষও গৃহহীণ থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহনির্মাণ করে দেবার প্রকল্প গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উক্ত প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন সিরাজগঞ্জ জেলায় গৃহ নির্মাণ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে জনাব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম-বার, ডিআইজি (ফিন্যান্স অ্যান্ড ডেভলপমেন্ট), বাংলাদেশ পুলিশ ও জনাব মোঃ রুহুল আমিন, বিপিএম ডিআইজি (ওয়েলফেয়ার), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়গণ আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান জনাব হাসিবুল আলম, বিপিএম, পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়। পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত ডিআইজি মহোদয়গণকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

 

এ সময় জনাব মোহাম্মদ শরীফুল হক, কমান্ড্যান্ট, আইটিসি, সিরাজগঞ্জ, জনাব মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT