1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাল আসছেন তথ্য ও খাদ্য মন্ত্রী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২০১ বার পঠিত

সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ২১ অক্টোবর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ মাঠে। ইতোমধ্যে প্যান্ডেলসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফ্যাস্টুন বিলবোর্ডে বর্ণিল সাজে সেঁজেছে উপজেলা।

২১ অক্টোবর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রধান বক্তা হিসেবে থাকবেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সম্মেলনের উদ্বোধক নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেকসহ জেলার সকল সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

সম্মেলন সফল করার লক্ষ্যে সব ধরণের কার্যক্রম মনিটরিং করছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার (বাবলু) এমপি।

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন জানান, সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত ২০১৪ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ, ধামইরহাট উপজেলা শাখার ত্রী-বার্ষিক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে কমিটি গঠণের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT