1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

চাটখিল ভাড়াটিয়া সেজে দুই বছরের শিশু চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৪৮ বার পঠিত

মনির হোসেন (স্টাফ রিপোর্টোর):

 

ভাড়াটিয়া হিসেবে বাসা ভাড়া নিয়ে দুই বছরের শিশু চুরির ঘটনা ঘটেছে। নোয়াখালীর চাটখিল থেকে এক শিশু চুরির অভিযোগ উঠেছে।

 

চুরি হওয়া শিশুর নাম বিবি মরিয়ম (২) সে লক্ষীপুর জেলার বাসিন্দা রাকিবুল ইসলামের মেয়ে।

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল সংলগ্ন খুরশিদের বাড়ি থেকে শিশু চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা চাটখিল থানায় একই দিন রাত ১০টার দিকে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

স্থানীয় সূত্র জানায়, চুরি হওয়া শিশুর পিতা লক্ষীপুর জেলার বাসিন্দা। সে চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের খুরশিদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করে আসছে এবং পৌরসভা এলাকায় রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত ৭দিন আগে এক মহিলা তার পাশের একটি বাসা ভাড়া নিয়ে ওই বাসায় উঠে। মঙ্গলবার সকালে তার স্ত্রী পারিবারিক কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে অজ্ঞাত পরিচয় মহিলা তার শিশু কন্যাকে চুরি করে পালিয়ে যায়।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুর পিতা চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরো জানান, চুরি হওয়া শিশু বিবি মরিয়মের মা সকাল ১০টার দিকে তাকে পার্শ্ববর্তী বাসার এক মহিলার কাছে রেখে যায়। পরে ২টার দিকে এসে ওই ভাড়াটিয়া মহিলা ও তার শিশুর কন্যার কোন খোঁজ পাচ্ছেন না। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT