1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

ফেনীর মেয়ে কাজী জিনাত হক এখন সুপ্রিম কোর্টের স্থায়ী বিচারপতি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

ইউসুফ মুন্সী, ফেনী জেলা প্রতিনিধিঃ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি থেকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ফেনীর মেয়ে বিচারপতি কাজী জিনাত হক। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

 

এর আগে, রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ অক্টোবর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব মো. গোলাম সারওয়ারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওই ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দুই বছরের জন্য তাদের এই নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

 

কাজী জিনাত হকের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রামে। তার বাবা একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক,সাবেক বিচারপতি কাজী এবাদুল হক। মা একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. শরিফা খাতুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT