1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

বিলাইছড়িতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ১২ সংরক্ষিত ২৪ ও সাধারণ সদস্য পদে ৮৪ জন প্রার্থী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধ­ি-বিলাইছড়িতে আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ ইউনিয়নে বিলাইছড়ি,কেংড়াছড়ি ও ফারুয়া ১৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলে- ও ১২ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মোঃ আমিনুল ইসলাম।

 

তিনি আরও জানান,চেয়ারম্যান পদে বিলাইছড়ি ইউনিয়নে ৪ জন, কেংড়াছড়ি ইউনিয়নে ৪ জন ও ফারুয়া ইউনিয়নে ৪ জন।

 

১ নং বিলাইছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) হিসেবে ভদ্রসেন চাকমা আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ভূবন জয় তঞ্চঙ্গ্যা, সুনীল কান্তি দেওয়ান ও অমিতাভ (মিথুন) তঞ্চঙ্গ্যা।

 

অন্যদিকে ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী( নৌকা প্রতীক) রামাচরণ মার্মা (রাসেল),স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমরজীব চাকমা, সমতোষ চাকমা ও টিপু চাকমা (শিপু)।

 

আর ৩ নং ফারুয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) হিসেবে বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা, নির্মল তঞ্চঙ্গ্যা ও সাবেক চেয়ারম্যান চাথোয়াই মার্মা।অবশিষ্ট ১ জন তিনি হলেন – তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা।

 

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে বিলাইছড়িতে ৭ জন,কেংড়াছড়িতে ৮ জন ফারুয়াতে ৯ জন মোট ২৪ জন প্রার্থী।

 

অন্যদিকে সাধারণ সদস্য বা ওয়ার্ড মেম্বার পদে ৮৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলেও জানা যায়। তারমধ্যে বিলাইছড়িতে ২৮ জন, কেংড়াছড়িতে ২৩ জন আর ফারুয়াতে ৩৩ জন। অবশিষ্ট বিলাইছড়ি ইউনিয়নে ওয়ার্ড মেম্বার ৩ জন।

 

এইসব বিষয়ে বিএনপি উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সর্দারের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, সদস্য পদে দুই একজন থাকলেও চেয়ারম্যান পদে বিএনপি দল থেকে কোন প্রার্থী নাই বলে জানান।

 

আগমী ১১ নভেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে বিলাইছড়ি উপজেলায় ৩টি ইউনিয়নে অবশিষ্ট ৪ জন বাদে চেয়ারম্যান,সংরক্ষিত ও সাধারণ সদস্য মিলে যাবতীয় ১১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা বা অংশ গ্রহণ করছেন।

একই তারিখে নির্বাচন হচ্ছে না বলেও জানান, ৪ নং বড়থলি ইউনিয়ন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT