1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

আইন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি রাঙ্গামাটিতে ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২০৭ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি:

ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপদ নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন রাঙ্গামাটি জেলা শাখা। একই সঙ্গে আইন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানায় দেশের বামপন্থী এই ছাত্র সংগঠনটি।

 

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ধর্মীয় সংখ্যালঘুদের পূজামন্ডপে হামলা, ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

 

এসময় জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রান্ত রনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সুমন চাকমা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তূর্য দত্ত, সদস্য রিকোর্স চাকমা, সদস্য মোনালিসা চাকমা প্রমুখ।

 

সমাবেশে সংগঠনের নেতারা বলেন, ‘ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক তান্ডব চালানো হচ্ছে। স্বাধীনতার ৫০বছরেও আজকের বাংলাদেশে মৌলবাদীরা সক্রিয় রয়েছে সরকারি পৃষ্টপোষকতায়। অসাম্প্রদায়িকতার ছবক ধরে থাকা বর্তমান সরকার মৌলবাদ দমনে কার্যকর ভূমিকা না রেখে উসকে দিয়েছে বিভিন্ন সময়েই; এর পরিণতি হলো আজকের বাংলাদেশ। এই মুহূর্তে প্রত্যেক নাগরিককেই নৈতিক দায়িত্ব থেকে নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

 

এসময় নেতৃবৃন্দ পূজামন্ডপে হামলা, ভাঙচুর, হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের সরকারের ভূমিকার প্রশ্ন তুল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, আইন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ এবং সকল জাতিসত্ত্বার স্বীকৃতি নিশ্চিতসহ ‘৭২ এর সংবিধান পুনঃবহালের দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT