1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

সিলেটে দেশের প্রথম আউটার স্টেডিয়াম উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৮০ বার পঠিত

এম এ রশীদ, সিলেট থেকেঃঃ

 

সিলেটে যাত্রা শুরু করেছে দেশের প্রথম আউটার স্টেডিয়াম সিলেট গ্রাউন্ড-২। রোববার সকাল ৯ টায় এ স্টেডিয়ামের উদ্বোধন করা হয়। স্টেডিয়ামের উদ্বোধনী দিনে মুখোমুখি হয় স্বাগতিক সিলেট ও ঢাকা বিভাগ।

আউটার স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের কোচ কেএম মাহমুদ।

 

উপস্থিত অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে আউটার স্টেডিয়ামের উদ্বোধন ঘোষণা করেন। আর ঘণ্টা বাজান সিলেট বিভাগীয় দলের কোচ রাজিন সালেহ, সহকারী কোচ নাজমুল হোসেন, অধিনায়ক অলক কাপালি, ঢাকা বিভাগের অধিনায়ক সাইফ হাসান, সিলেট বিভাগীয় দলের ক্রিকেটার এনামুল হক জুনিয়র, আবু জায়েদ রাহি, এবাদাত হোসেন ও খালেদ আহমদ।

 

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে নির্মাণ কাজ শুরু হয় দেশের প্রথম নির্মিত এই আউটার স্টেডিয়ামের। আন্তর্জাতিক সবধরণের সুযোগ-সুবিধা নিয়ে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৮.৭৩ একর জমিতে এটি নির্মাণ করে ক্রীড়া মন্ত্রণালয়। যেখানে একই সঙ্গে ৬০ ক্রিকেটার, কিংবা তিনটি দল অনুশীলন করতে পারবে। অনুশীলনের সাথে ঘরোয়া লীগের আয়োজনেও প্রথম দিনই সফলতা দেখালো আউটার স্টেডিয়ামটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT