1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

নওগাঁর সাপাহারে বিএমএসএফ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৭১ বার পঠিত

নাজমুল হক সনি,সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ

 

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক সারা দেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নওগাঁ জেলা শাখার নির্দেশনা মোতাবেক সাপাহার উপজেলার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ স্মারকলিপি প্রদান করেন নওগাঁ জেলা বিএমএসএফ এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাপাহার প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক আলোকিত সকালের সাপাহার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, সাপাহার প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক দৈনিক উপচার পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক চৌধুরী রানা, বিএমএসএফ এর সদস্য সকালের দর্পণ সাপাহার প্রতিনিধি নাজমুল হক সনি, বিএমএসএফ এর সদস্য ও দৈনিক আজকের জনবাণী সাপাহার প্রতিনিধি এনামুল হক,বিএমএসএফ এর সদস্য বি ডি নিউজ টুয়েন্টিফোর ডটকম নওগাঁ জেলা প্রতিনিধি নবিবুর, বিএমএসএফ এর সদস্য রনি প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল্যাহ-আল-মামুন জেলা প্রশাসকের কার্যালয় সমন্বয় সভায় উপস্থিত থাকার কারণে তার কার্যালয়ে হস্তান্তরের পর উপজেলা নির্বাহি অফিসার কে অবগত করা হয়।

অপরদিকে দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এর মাধ্যমে বিএমএসএফ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT