1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৮২ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

(১৭ অক্টোবর) ২০২১॥ রাষ্ট্রধর্ম ইসলাম ও জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বক্তেব্যের প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের ডাকে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার দুপুরে নগরীর সেন্টালরোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমাবেশে তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তথ্য প্রতিমন্ত্রীকে সংসদে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানানো হয়। বক্তারা বলেন প্রয়াত জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। তাকে কটুক্তি করে বক্তব্য জাতীয় পার্টির নেতাকর্মীরা মেনে নিবেনা। প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামবে নেতকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জাপার সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এইচএম ইয়াসির, জেলা জাপার সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, মহানগর যুবসংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর জেলা ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, জেলা সদস্য সচিব সৈকত,ইঞ্জিনিয়ার আল আমীন সুমন, কারমাইকেল কলেজের যুগ্ন আহবায়ক কামরান হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT