1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সলাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

নড়াইলে পুলিশের মামলায় যাবজ্জীবন কারাদন্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৬৩ বার পঠিত

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

নড়াইলে মাদক মামলায় মোঃ আজহারুল ইসলাম বিশ্বাস নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৭ অক্টোবর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

আসামী হলেন সাতক্ষীরা জেলার কলারোয় থানার দিগং বিশ্বাসপাড়া এলাকার খোরশেদ আলী বিশ্বাসের ছেলে মো. আজহারুল ইসলাম বিশ্বাস । রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজারের ব্রিজের উপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ আসামিকে আটক করে পুলিশ। পরে নড়াইল সদর থানায় এ এস আই সুজন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলায় ৯জন স্বাক্ষীর স্যক্ষর গ্রহণ শেষে অভিযুক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT