1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

কালিয়ায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবিদ চৌধুরীর বিশাল শোডাউন। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

নড়াইল প্রতিনিধিঃ

 

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের জনগনের স্বতঃস্ফূর্ত ভালবাসায় সিক্ত হলেন সাবেক রাজনীতিবিদ ও আওয়ামী পরিবারের সন্তান আবিদ চৌধুরী। ২০০১ সালে নির্বাচনের পরে বিএনপি জোট সরকারের নির্মমতায় রাজনেতিক কারনে মামলা, হামলা ও কারাবরনের এক পর্যায়ে তিনি প্রবাসে চলে যান। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ইউনিয়ন বাসীর অনুরোধে বীরের বেশে দেশে ফিরে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তিনি। আলহাজ্ব আবিদ চৌধুরী জয়নগর ইউপির বর্তমান চেয়ারম্যান ও নড়াগাতী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন চৌধুরীর ছেলে।

 

১৬ অক্টোবর (শনিবার) বেলা ২টায় ঢাকা থেকে আসার সময় আবিদ চৌধুরীকে চাপাইল ব্রীজঘাট থেকে তার পরিবার ও ইউনিয়ন বাসী অর্ধশতাধিক প্রাইভেট কার, তিন শতাধিক মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে হাজারো জনতা বরন করে নেয়।

এ সময আবিদ চৌধুরী নেতা কর্মিদের নিয়ে জয়নগর ইউনিয়নের সকল ওয়ার্ড প্রদক্ষিন করে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানান ও দোয়া কামনা চান।

মোটর শোভাযাত্রা শেষে আবিদ চৌধুরী উৎসুক ইউনিয়নবাসী ও সাংবাদিকদের বলেন, আমার বাবা আওয়ামীলীগ নেতা ও জয়নগর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান। ১৯৮৩ সাল থেকে আমার বাবা ইউনিয়নবাসীর সেবা করে আসছেন। আমার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ অত্যান্ত জরুরী। আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।আমার পরিবারের বাইরে কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দিলে ভরাডুবি হবে। জয়নগর ইউনিয়নে নৌকাকে বিজয়ী করতে সঠিক গ্রহন যোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দেয়ার জন্য জেলা ও কেন্দ্রীয় নেতাদের আহবান জানান তিনি।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT