1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

বকশীগঞ্জে নজরুল ইসলাম লিচুর নির্বাচনী সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২১০ বার পঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জের ৬ নম্বর নিলক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীর প্রাক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের বতমার্ন ইউপি সদস্য ও পুনরায় ইউপি সদস্য প্রার্থী নজরুল ইসলাম লিচু তার নিজ বাড়িতে ওই প্রাক নির্বাচনী সভা করেন।

প্রাক নিবার্চনী সভায় জামালপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী নালু, জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, মিল্লাত হোসেন, শিক্ষক মোস্তফা, আবদুল মালেক, এম রাসেল, সমাজসেবক আশরাফুল ইসলাম বিকট প্রমুখ।

প্রাক নির্বাচনী সভায় প্রধান আকর্ষণ ছিলেন ৯ নং ওয়ার্ডের ৩ বারের ইউপি সদস্য ও পুনরায় ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম লিচু।

প্রাক নির্বাচনী সভায় বিভিন্ন গ্রামের প্রায় ১৫ শ ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইউপি সদস্য প্রার্থী নজরুল ইসলাম লিচু বলেন, আমি বিগত ২০ বছর ধরে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের খেদমত করে যাচ্ছি। আসন্ন ইউপি নির্বাচনে আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আবারও আপনাদের সেবাই নিজেকে বিলিয়ে দেব। শুধু আমি নয় আমারা পুরো পরিবার ৯নং ওয়ার্ডের জনগণের সেবাই নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব আমি ও আমার পরিবার।

আমার চাওয়া একটাই আপনাদের আপদে বিপদে , কষ্ট, সুখে আপনাদের সাথে থাকা। বিনিময়ে আমি কিছুই চাই না শুধু আমাকে আপনাদের সেবক হয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিন।

এসময় নজরুল ইসলাম লিচু উপস্থিত সকল ভোটারের সমর্থন , দোয়া ও আসন্ন নির্বাচনে রায় দেওয়ার দাবি জানান।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT