1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

নওগাঁর ধামইরহাটে এ্যালকোহল পানে এক আদিবাসী যুবকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২১২ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে অতিরিক্ত মদপানে এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে,উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর চৌঘাট তালপাড়া আদিবাসীপল্লীর ৫ যুবক গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যানযোগে বাড়ী থেকে শারদীয় দূর্গা মন্ডপ দেখার জন্য উপজেলা সদরে আসে। এ সয়ম তারা দূর্গোৎসব উপলক্ষে চোলাই মদ পান করে। উপজেলা সদরের পুজা মন্ডপে কীর্তন শোনার পর ভোর ৪টার দিকে তারা ভ্যান যোগে বাড়ীতে যাওয়ার জন্য রওনা দেয়। পথে বীরগ্রাম চারমাথা মোড় নামকস্থানে ভ্যান উল্টে যায়। এতে নীতিশ পাহান (১৯) আহত হয়। শুক্রবার ভোর সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় সে মারা যায়। নীতিশ পাহান ওই গ্রামের জগেন পাহানের ছেলে। সে অবিবাহিত ছিল। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন মোসা.আনজুমান আরা বলেন,অতিরিক্ত মদপানে ওই যুবক মারা গেছে।

 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কে,এম রাকিবুল হুদা বলেন,সুরতহাল তৈরি করে কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT