1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

গড়েয়া ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী সাজুর পূজা মন্ডপ পরিদর্শন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৭২ বার পঠিত

আব্দুস সালাম রুবেল ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ উদ্দীন সাজু (মাষ্টার) মোটরসাইকেল শোডাউন নিয়ে শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেছে।

 

সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের রইছ উদ্দীন সাজু মাষ্টার শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট থেকে ওই উনিয়নের প্রতিটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

 

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সজল চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খররুম খন্দকার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ ৬ নং ওয়ার্ডের সভাপতি সত্যনাথ রায়, সাধারণ সম্পাদক রাজ কিশোর বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ রানা ও ইউনিয়নের যুবলীগ ও কৃষকলীগ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ মোটরসাইকেল বহরে অংশ গ্রহণ করেন।

 

দলীয় মনোনয়ন প্রত্যাশী রইছ উদ্দীন সাজু (মাষ্টার) দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে জনতার উদ্দেশ্যে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নের ব্যাপক উন্নয়ন সাধিত করে গড়েয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক নিয়ন্ত্রণ করে একটি সুন্দর মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো।

 

সকলের দোয়া ও আর্শীবাদ থাকলে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলেও তিনি আশা করেন। নৌকার মনোনয়ন প্রত্যাশী রইছ উদ্দীন সাজু (মাষ্টার) নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্দিরে নগদ অর্থ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT