1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়।

আত্রাইয়ে এমপি’র পূজা মন্ডপ পরিদর্শন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই, প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা প‚জা । পূজা উৎসব আনন্দ মুখর পরিবেশে পালিত হচ্ছে কিনা দেখার জন্য মন্ডপ পরিদর্শন করেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।

 

পরিদর্শনকালে এমপি বলেন, এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয় এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙ্গালী জাতীর ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন। বিশ্বে এ এক অনন্য নজির। পরিদর্শনে শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপ‚র্ণভাবে যথাযথ ভাবগার্ম্ভীযের মধ্য দিয়ে পুজা উদযাপনের আহবান জানিয়ে পুজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অ-সামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।

 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আফছার আলী প্রাং, নাজমুল হক নাদিম, পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সত্যেন চক্রবর্তী, সম্পাদক বরুন কুমার সরকার, যুগ্ন সম্পাদক সাংবাদিক তপন কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত, সম্পাদক অমরেন্দ্র নাথ সাহাসহ আ’লীগ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT