1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

সাটুরিয়া পরকীয়ায় বাধা দেওয়ায় প্রাণ গেল কলেজ শিক্ষকের।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২১৫ বার পঠিত

মোশারফ হোসেন(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় প্রভাষক মো. শাহিনুর রহমানকে (৩২) হত্যার চেষ্টা করেন সাদ্দাম হোসেন নামে এক যুবক। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

 

নিহত মো. শাহিনুর রহমান ধামরাই উপজেলার বেগম আনোয়ারা গার্লস কলেজের শিক্ষক ছিলেন। তিনি সাটুরিয়া উপজেলার মালসী গ্রামের মৃত শুকুর আলীর পুত্র।

 

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলার সদর ইউনিয়নের মালশী গ্রামে সাদ্দাম হোসেন নামে এক যুবককে পরকীয়ায় বাধা দেন শিক্ষক শাহিনুর ইসলাম। এরই জের ধরে গত ৩ সেপ্টেম্বর রাতে ওই শিক্ষক দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের আব্দুস সামাদের পুত্র মো. সাদ্দাম হোসেন (২৮) রাস্তায় তার গতিরোধ করেন। তার হাতে থাকা ছুরি দিয়ে কলেজ শিক্ষক শাহিনুরের পেটে ও বুকে বেশ কয়েকটি আঘাত করেন। শেষে তার গলায় ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করেন।

আহত শাহিনুর ওই রাস্তার পাশে পানির ডোবায় পড়ে গিয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। প্রতিবেশীরা মুমূর্ষু শাহিনুরকে সাটুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ডাক্তাররা।

এ ঘটনায় ওই রাতেই উত্তেজিত শতাধিক গ্রামবাসী সাদ্দামের বাড়ি ঘেরাও করে রাখেন। থানা পুলিশ অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার পর্যন্ত সাদ্দাম হোসেন মানিকগঞ্জ জেলা কারাগারে আটক আছেন।

এদিকে মৃত্যু সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে শিক্ষকের লাশ একনজর দেখার জন্য ভিড় জমান গ্রামবাসী। তারা জানান, অভিযুক্ত সাদ্দাম হোসেন স্থানীয় এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন পরকীয়ার জের ধরে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এ কাজে বাধা দেওয়ায় কলেজ শিক্ষক শাহিনুরের ওপর ইতোপূর্বেও একবার হামলা করেছিল সাদ্দাম।

ঘটনার সত্যতা স্বীকার করে সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল আলম জানান, ছুরিকাঘাতে কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত সাদ্দামকে আগেই গ্রেফতার করা হয়েছে। শিক্ষকের মৃত্যুতে আদালতে ফের প্রতিবেদন দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT