1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

গাজীপুর এর কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৫৮ বার পঠিত

মো:মুক্তাদির হেসেন।গাজীপুর, কালীগন্জ উপজেলা প্রতিনিধি।

 

গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ), আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া, বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফ, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ ও ইসলামী ছাত্রসেনা কালীগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পবিত্র জসনে জুলুস অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা হাজার হাজার সুন্নী মুসলমানের কন্ঠে ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ ধ্বনি নিয়ে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদী, বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, আলহাজ্ব আজাদ ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া ও মোর্শেদ আলম মিন্টুর নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ শেষে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম বঙ্গবন্ধু জামে মসজিদ মাঠে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়া খোকন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আওলাদ হোসেন, অর্থ সম্পাদক মাওলানা মো. আনিছুর রহমান, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারীয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন খান, আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া যুব ফোরাম উপজেলা সভাপতি মো. মাসুম, সাধারণ সম্পাদক মো. ফয়সাল দেওয়ান শাওন, পৌর সভাপতি ফরহাদ দেওয়ান সোহান, সাধারণ সম্পাদক মো. আসিফ সরকার ও ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি হাফেজ মো. আল-মামুন প্রমূখ।

বক্তাগণ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রী. ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র মক্কায় আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। আজকের অশান্ত ও দ্ব›দ্ব-সংঘাত মুখর বিশ্বে প্রিয়নবী (সা.)-এর অনুপম শিক্ষাকে অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবী (সাঃ) মানব জাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যের মাঝে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের উপজেলা সহকারী কর্মী প্রধান মো. রেজাউল করিম ডাক, তুমলিয়া ইউনিয়ন কর্মী প্রধান প্রফেসর মো. শাহীন মিয়া, সহকারী কর্মী প্রধান মো. এনায়েত মিয়া, পৌর সহকারী প্রধান মো. মাহবুবুর রহমান, মো:. শাফায়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন দরবার শরীফের সুন্নী মতাদর্শের তরিকত পন্থী হাজার হাজার সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT