1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

শাজাহানপুরে পুকুরের মাছ জোড় করে ধরার ঘটনায় থানায় অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১৯১ বার পঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়নের ডোমপুকুর দক্ষিণপাড়া গ্রামের একটি পুকুর হতে জোর করে মাছ ধরার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

 

বুধবার দিবাগত রাত্রি আনুমানিক ৩ ঘটিকার সময় উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমপুকুর দক্ষিণপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাহবুবুর রহমান।

 

অভিযোগকারী জানান, বগুড়া জেলার শাজাহানপুর থানা, জে এল নং- ২৩৮, এম আর খতিয়ান নং-৩, আর এস খতিয়ান নং-৩৫০৬, ডিপি-নং ১৫০৭, সাবেক দাগ নং-২৫১৫, হাল দাগ নং-৩০৩৪, জমির পরিমাণ ৭৯ শতাংশ। ২০০৪ সালে ক্রয় করে এবং পরবর্তীতে পুকুর খনন করে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছিলেন। গত কয়েকদিন পূর্বে বিবাদীগণ ১। মোঃ এনামুল হক (৪০) , ২। মোহাম্মদ আতিকুর রহমান (৩২), ৩। মোহাম্মদ সোনালী (৩৮), ৪। মোহাম্মদ ইমরান হোসেন (৩৫) সকলের পিতা মৃত আবু বক্কর, ৫-মোহাম্মদ রাব্বানী (৪০) পিতা মৃত রহিজ উদ্দিন, ৬। মুহাম্মদ মহসিন আলী (৪৫) পিতা মৃত মুসলিম উদ্দিন, ৭। গোলাম মন্ডল (৪০) পিতা মোহাম্মদ আফজাল হোসেন মন্ডল (বাচ্চু) ৮। মাঝিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন মন্ডল (বাচ্চু) (৫৮) পিতা মৃত জব্বার মন্ডল সহ কয়েকজন লোক নিয়ে উক্ত পুকুর পাড়ে গিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারার হুমকি দেয়, এ বিষয়ে ১১-১০-২০২১ তারিখ থানায় একটি অভিযোগ দায়ের করলে ঘটনাস্থলে শাহজাহানপুর থানার উপ পরিদর্শক এস আই শামীম হাসান ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে গন্ডগোল কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে নিষেধ করেন। পরবর্তীতে ১৩ অক্টোবর,২১ তারিখে আনুমানিক ভোর ৫ ঘটিকার সময় আফজাল হোসেন মন্ডল ওরফে (বাচ্চু) মন্ডল এর হুকুমে বিবাদীগণ জোরপূর্বক রাতের আধারে ইলেকট্রিক স‍্যালো মেশিন চালিয়ে পানি সেচ দিয়ে পুকুরের প্রায় ৭০ হাজার টাকার মাছ চুরি করে নিয়ে চলে যায়। এ বিষয়ে স্থানীয় সোহাগ নামের এক ব্যক্তির সঙ্গে কথা বললে তিনি জানান মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ জমিতে মাছ চাষ করে আসছিল কিন্তু বিবাদীরা তাদেরকে কোন ভাবে মাছ চাষ করতে দিতে চাচ্ছিল না পরবর্তীতে গতরাতে তারা জোরপূর্বক মাছ ধরে নিয়ে চলে যায়। ঘটনার বিষয়ে একই এলাকার আরো কয়েকজন ব্যক্তি, আবু তালেব, আব্দুল খালেক, গোলাম হোসেন, এ বিষয়ে অবগত আছেন। ভুক্তভোগী মাহবুবুর রহমান ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এবিষয়ে থানায় আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।

 

এবিষয়ে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই শামীম হাসান এর কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, খুব দ্রুতই তদন্ত করে একটি সুষ্ঠু সমাধান দেয়ার হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT