1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

ধামইরহাটে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২১৪ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট( নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে নিজ বাড়ি থেকে এনামুল হক (৩৫) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে উপজেলার বাখরপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক পার্শ্ববতী সাপাহার উপজেলার করল রাঙাপাড়া নামক গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে উপজেলার বাখরপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের মেয়ে মোসাঃ সুরাইয়া বেগমের সাথে এনামুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির পাশে যায়গা কিনে সেখানে তারা বসবাস করে আসছে। ঘটনার দিন স্ত্রীর সহিত সামান্য বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে এনামুল সকলের দৃষ্টির আড়ালে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ গলায় রশি লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পোস্টমর্টেম এর জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT