1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

চুকনগর নৌকা মার্কার পদপ্রার্থীকে বিজয়ী করার উদ্দেশ্যে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার পঠিত

সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি ‌।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের মনোনীত খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়নের নৌকা মার্কার পদপ্রার্থী এডভোকেট প্রতাপ কুমার রায়কে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয় গতকাল সন্ধ্যে ৭টার সময় চুকনগর দিব্য পল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নম্বর আটলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান দুলু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ। আরো উপস্থিত ছিলেন- ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক- জি এম ফারুক হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা সোহেল রানা, প্রভাষক গোবিন্দ ঘোষ (আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডুমুরিয়া উপজেলা শাখা) ও ৫ নম্বর আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করে সরদার শরিফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কা প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে,মনে রাখতে হবে নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা এই মার্কা ব্যক্তির নয়, আমরা প্রস্তুতি গ্রহণ করি কিভাবে নৌকা মার্কাকে বিজয়ী করা যায়। নৌকা পরাজিত হলে আওয়ামী লীগ পরাজিত হবে, উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান দুলু, জিএম ফারুক হোসেন, সরদার শরিফুল ইসলাম সহ আরো অনেকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT